অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের দর্শন বদলে দিচ্ছে মেহজাবীনের ‘ক্ষতিপূরণ’

সংগৃহীত ছবি

‘আমি একজন প্রবাসী। অভিমান করে বাড়ি যাই নাই। মা-বাবার সাথে অভিমান করে কথা হয় নাই প্রায় চার মাস। মনে করেছিলাম আর যাব না দেশে বা বাড়ি। আমি এই নাটক দেখার পরে মনে হচ্ছে সবকিছুর পর তো মা বাবা। আমি বাড়ি যাচ্ছি খুব শিগগিরই। প্রস্তুতি শুরু করলাম আজ থেকে। ধন্যবাদ নাটকের পুরো টিমকে।’

সাব্বির হোসেন নামের এক প্রবাসী দর্শক ক্ষতিপূরণ নাটকের কমেন্টবক্সে লিখেছেন এই কথা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে ফিকশনের মধ্যে দুই নম্বরে আছে। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এতে মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম সাব্বির হোসেনের মতো দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিচ্ছে। কমেন্ট দেখলেই বোঝা যায়, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’।

ইউটিউব ফিল্মটি কাউকে কাউকে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করে তুলেছে। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা রাজ।

‘ক্ষতিপূরণ’ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ! আসলে সে কে? তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। শিরিন চরিত্রে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এটি তার দ্বিতীয় ফিকশন।

ইউটিউব ফিল্মটি চার দিনে দেখা হয়েছে ৪৩ লাখেরও বেশিবার। এতে মন্তব্য পড়েছে ৬ হাজারের বেশি। সজিব দরিয়া নামের আরেক প্রবাসীর কথায়, গল্পটি কিছুটা নিজের জীবনের সঙ্গে মিলে গেল। ‘ক্ষতিপূরণ’ দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আট বছর হয়ে গেল প্রবাসে আছি। দাদি আমাকে হাজারবার দেখতে চেয়েছেন, অনেকবার বাড়ি যেতে বলেছেন। কিন্তু সমস্যার কারণে বাড়ি যেতে পারিনি। সেই দাদি মারা গেছেন দেড় বছর হবে। এখন মা ঠিক দাদির মতো প্রতিনিয়ত আমাকে বাড়ি যেতে বলেন। কিন্তু আমার সমস্যার কারণে যেতে পারি না। বুক ফেটে যায় মাকে দেখার জন্য। মা এমন একটা মায়া যা পৃথিবীর অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। মায়ের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ।

সায়মা সামিরা নামের একজন লিখেছেন, আমার মা মারা গেছেন পাঁচ মাস। ‘ক্ষতিপূরণ’ দেখে আমার মায়ের কথা মনে পড়ে। কবরের পাশে যখন ইয়াশ রোহান কাঁদছিলেন, সেই দৃশ্য দেখে কান্না চলে এলো। সকল মা-বাবা ভালো থাকুক।

ইউটিউব ফিল্মটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। এ ছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সম্পাদনা ও রং বিন্যাসে রাশেদ রাব্বি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০