মাসুদুর রহমান : ১৮ বোতল বিদেশী মদসহ জয়দেব নামের যুবককে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। তিনি নালিতাবাড়ী থানার খলখান্দা গ্রামের বাধন কুচের ছেলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় জামালপুর র্যাবের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম নিশ্চিত করেছেন৷ তিনি সাংবাদিকদের জানান,
গতকাল বুধবার রাত ৮:৪৫ মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ছাইচাকুড়া এলাকায় তল্লাশি পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী জয়দেব কুচকে সন্দেহ হলে তাকে তল্লাশির নিমিত্তে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী
১
জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী
২
আপডেট: ১৮ আগস্ট ২০২৫
মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার
৩
বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা
সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ