আপডেট: ১৮ আগস্ট ২০২৫


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের।
সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
“বহিষ্কারাদেশ আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।”
— প্রেস বিজ্ঞপ্তি, স্বাক্ষরিত যুগ্ম সদস্যসচিব (ঢাকা) সাহেদ উদ্দিন সিফাত
মন্তব্য করুন