অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজানের মঞ্চে সৌমিকের শর্টফিল্ম

সংগৃহীত ছবি

রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

‘দরবার শরীফ’ প্রযোজিত এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুরস্ক ও চীনের আরও ৯টি সিনেমা।

ছবির পোষ্টার

শর্টফিল্মটির পটভূমি সম্পর্কে নির্মাতা সৌমিক বলেন, এই সিনেমায় আছে আমার শৈশবের স্মৃতি। যশোরের ঝিকরগাছা এলাকায় বেড়ে ওঠা আমার জীবনের নানা অনুভূতি, সংকট ও সৌন্দর্যকে রূপকথার মতো একটি গল্পে বুনেছি। সিনেমাটিতে উঠে এসেছে যশোরের ল্যান্ডস্কেপ, গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ।

ছবির প্রযোজক যুবরাজ শামীম বলেন, আমি বিচ্ছিন্ন মানুষ। তেমন কারও সঙ্গে যোগাযোগ নেই। মোবাইল ফোন দিয়ে করা সৌমিকের কিছু কাজ দেখে আমি মুগ্ধ হই। নিজ থেকেই তার এই ছবির প্রযোজনায় আগ্রহী হই। ছবিটি কাজানে মনোনীত হওয়া নিঃসন্দেহে তরুণ নির্মাতার জন্য দারুণ অনুপ্রেরণা।

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এ অভিনয় করেছেন নবাগত শিশুশিল্পী মানিক দাস, এস কে শাহরিয়ার হাবীব ও এম ডি শাহীন হোসেন। সিনেমার সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীই প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং গল্প রচনার কাজও করেছেন সৌমিক নিজে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০