খেলাধুলা ডেস্ক
২১ মে ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডু অর ডাই ম্যাচে নামছে মুস্তাফিজের দিল্লি

দিল্লি ক্যাপিটালসের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের দৌড়ে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ ছিল লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এদের মাঝে লখনৌকে হারিয়ে তাদের সব আশা মাটি করে দিয়েছে হায়দরাবাদ। যে কারণে অন্তত এক প্রতিপক্ষ থেকে মুক্তি মিলেছে মুস্তাফিজুর রহমানের দলের।

তবে বড় প্রতিপক্ষ এখন সামনেই। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবারে তাদের পরীক্ষা নেবে। মুম্বাইয়ের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদেরই হারানোর কঠিন মিশনে নামতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। তবে কাজটা কঠিন হলেও এছাড়া বিকল্প থাকছে না দিল্লির সামনে। এই ম্যাচে হারলেই যে আরও একটা আসরে শিরোপার লড়াই থেকে প্লে-অফের আগে ছিটকে যাবে দিল্লি ক্যাপিটালস।

প্লে-অফে উঠতে হলে দিল্লি ক্যাপিটালসকে আজ জিততেই হবে। তাদের জন্য সমীকরণ খানিক জটিল। বাকি থাকা দুই ম্যাচেই জিততে হবে। তবে আজ হেরে গেলেও থাকবে সুযোগ। সেজন্য নিজেদের পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে। আবার মুম্বাই যেন পাঞ্জাবের কাছে হেরে বসে, সেই প্রার্থনাও করতে হবে। এরপর আসবে রানরেটের হিসেব।

আর মুম্বাই আজকের ম্যাচ জিতলেই চলে যাবে প্লে-অফে। আজ হেরে গেলে অবশ্য পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে তাদের। সঙ্গে পরের ম্যাচে দিল্লির হার কামনা করতে হবে তাদের।

এমন এক বড় ম্যাচে দিল্লি স্কোয়াডে খুব বড় জটিলতা নেই। মিচেল স্টার্ক দল থেকে বিদায় নিয়ে অবশ্য বোলিং বিভাগকে খানিক নাজুক অবস্থায় রেখে গিয়েছেন। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে ১৯৯ রান তুলেও জিততে পারেনি তারা। এর পেছনে বোলিং বিভাগের ব্যর্থতার দায়টাই বেশি।

অবশ্য ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। ৩ ওভারে ২৪ রান দিলেও দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন তিনিই। বাঁহাতি পেসারের অভাব পূরণ করতেই তাকে দলে টেনেছিল দিল্লি। স্টার্কের বদলে মুস্তাফিজের কাছ থেকে উইকেটের প্রত্যাশা তাই থাকবে দিল্লির। গত ম্যাচে উইকেট পাননি। এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই রানপ্রসবা। তাই কিছুটা চাপ হয়ত থাকবে ফিজের ওপরে।

ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচেও নাটারজন, দুশমান্থ চামিরার সঙ্গে পেস বিভাগে থাকবেন মুস্তাফিজ। ভিপরাজ নিগাম, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবরা থাকবেন স্পিন বিভাগ সামাল দিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০