স্টাপ রিপোর্ট
৮ জুন ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লাহর সৃষ্টির বিশালতার কথা ভেবে কেঁদেছিঃ কনক চাঁপা

ফাইল ছবি

সুইজারল্যান্ডের জুরিখ লেকের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্লী কনকচাঁপা। আর সেই অনুভূতির কথা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি।

এক স্টাটাসে তিনি বলেছেন

নায়াগ্রা ফলস দেখেছি ছয়বার। যতবারই দেখি, ততবারই আল্লাহর সৃষ্টির বিশালতার কথা ভেবে কেঁদেছি। আরো দেখেছি জর্জিয়ার চাটাহুচি ফলস। সেটা খুব ছোট ফলস, তবে সৌন্দর্যে অনন্য। আর এবার যাচ্ছি রায়ান ফলস দেখতে। বিস্ফারিত নয়নে অবলোকন করে একটা শব্দই মুখ থেকে বেরিয়ে আসছিলো ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার’।

আমার দেশ পাঠকদের জন্য সংগীতশিল্লী কনকচাঁপার স্টাটাসটি হুবহু নিচে দেওয়া হলো-

সুইজারল্যান্ডের জুরিখ এসেছি ৩ জুন। অনুষ্ঠান আমাদের ৮ তারিখ। এর আগে পুরাই বেকার। খাইদাই, বেড়াই, আর ঘুমাই, আর নানারকম উচ্চমার্গীয় আলাপ করে কফির কাপে ঝড় তুলি হুদাই।

তো, নুরু ভাই আমাদের নিয়ে গেলেন রায়ান ফলস দেখাতে। খুব সহজ সরল মানুষ উনি। গাড়িতে গড়গড় করে ওনার জীবনের গল্প বলে যাচ্ছিলেন। জীবন ঘনিষ্ঠ সত্যনিষ্ঠ গল্প। বারবারই মনে হচ্ছিলো একটা গান:

‘তীর ছেড়ে এসে

মাঝ দরিয়ায়

পিছনের পানে চাই

ফেলে আসা তীরে

কী মায়া যে টানে

মন বলে ফিরে যাই’

এর আগে উল্লেখ করার মতো ফলস দেখেছি নায়াগ্রা ফলস ছয়বার। যতবারই দেখি, ততবারই আল্লাহর সৃষ্টির বিশালতার কথা ভেবে কেঁদেছি। আরো দেখেছি জর্জিয়ার চাটাহুচি ফলস। সেটা খুব ছোট ফলস, তবে সৌন্দর্যে অনন্য। আর এবার যাচ্ছি রায়ান ফলস দেখতে। বিস্ফারিত নয়নে অবলোকন করে একটা শব্দই মুখ থেকে বেরিয়ে আসছিলো ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার’।

কী ভয়ানক সৌন্দর্য ও শক্তি নিয়ে বয়ে চলেছে রায়ান! তেরোটা দেশ পার হয়ে সুইজারল্যান্ডের এক পাথুরে স্থানে এসে নদী ঝাপিয়ে পড়ে ঝর্ণায় রূপান্তরিত হয়েছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর এই জলপ্রপাতকে একবারে বুকের কাছ থেকে দেখার জন্য যে ব্যবস্থা এই দেশ করে রেখেছে, তা ও দেখার মতো বিষয়। ধাপে ধাপে সিড়ি দিয়ে একদম শেষ পর্যন্ত নেমে ভিডিও করে ওঠার সময় টের পেলাম কত ধানে কত চাল!

অনেক বিস্ময়, অনেক ভালো লাগা, নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০