খেলাধুলা ডেস্ক
১৯ মে ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারত

পরবর্তী এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পদে একজন পাকিস্তানি মন্ত্রী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআই। খবর, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার জের ধরে তৈরি হয়ে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা। পাকিস্তানের সঙ্গে আইসিসি আসরেও যেন ভারতের খেলা না পড়ে সেই দাবিও ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন থেকে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

এমন সিদ্ধান্তে কেন নেয়া হয়েছে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ভারতীয় দল এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারে না যা এসিসি আয়োজিত এবং যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটি জাতির অনুভূতির বিষয়। আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যে আমরা আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছি, এবং ভবিষ্যতে তাদের আয়োজিত ইভেন্টগুলিতেও আমাদের অংশগ্রহণ আপাতত স্থগিত। আমরা ভারত সরকার-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। তাই বিসিসিআইয়ের এই অবস্থান সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের উপর প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছে।

এতে, টুর্নামেন্টটি আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা-ও উঁকি দিচ্ছে। কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তারা নিজেদের প্রত্যাহার করে নেয়ায় নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০