খেলাধুলা ডেস্ক
২০ মে ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মেসির যোগ্য উত্তরসূরি খুঁজে পেল বার্সেলোনা

চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা যে শুধু লা-লিগা, কোপা দেল রে আর সুপার কাপই জিতেছে তাই নয়, এ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সবগুলো ম্যাচেই দুর্দান্ত জয়ও পেয়েছে কাতালান ক্লাবটি। সেই সঙ্গে রাফিনিয়া, লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেসদের মত তরুণদের দারুণ ফর্মও পেয়েছে ক্লাবটি।

সেই সঙ্গে আরও একটি ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টাইন তারকার পরা ১০ নাম্বার জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পায়নি ক্লাবটি। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত ১০ নম্বর জার্সি পরে কাতালান ক্লাবটির হয়ে ইতিহাস গড়েছেন মেসি।

তবে মেসি বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পর নতুন কোন তারকা এই জার্সির মালিক হবেন তা নিয়ে ছিল সংশয়। ২০২১-২২ মৌসুমে আনসু ফাতিকে অবশ্য ১০ নম্বর জার্সির ভার দিয়েছিল বার্সেলোনা। তবে ১০ নম্বর জার্সির ভার নিতে পারেননি ফাতি। নিজের প্রতিভার যোগ্য প্রতিফলন ঘটাতে পারেননি।

চলতি মৌসুমেও কাতালান ক্লাবটির হয়ে তিনি খেলেছেন কেবল ১১ ম্যাচ। তবে শেষ পর্যন্ত মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে বার্সেলোনা। আগামী মৌসুম থেকে এ জার্সি পরে খেলবেন লামিনে ইয়ামাল।

চলতি মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান ইয়ামালের। ৫৪ ম্যাচে করেছেন ১৮ গোল, সেই সঙ্গে তার নামের পাশে আছে ২৫ অ্যাসিস্ট। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও আছেন তিনি। ১৭ বছর বয়সী এই তারকাই এবার হতে চলেছেন ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০