আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৬ ট্রিলিয়ন ঋণে দিশেহারা যুক্তরাষ্ট্র! ডয়চে ব্যাংকের সতর্কতা

যুক্তরাষ্ট্র কি অর্থনৈতিক পতনের দিকেই এগোচ্ছে? বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এই দেশে এখন ঋণের পাহাড় জমেছে।পরিমাণ ৩৬.২ ট্রিলিয়ন ডলার! আর সেই ঋণের চাপেই কি এক ভয়াবহ ধ্বংসের মুখে মার্কিন অর্থনীতি?ডয়চে ব্যাংকের এক বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে “হাজার কাটা ঘা”-এর মতো ক্ষয়ে যাচ্ছে। ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে ব্যাংকটির বিশ্লেষক জিম রিড মন্তব্য করেছেন,“আমরা হয়তো শেষের দিকেই পৌঁছে গেছি, শুরুর অনেক পেরিয়ে এসেছি।”

ঋণের বোঝায় নুইয়ে পড়ছে অর্থনীতি

বিশ্লেষকদের আশঙ্কা, ঋণ যত বাড়ছে, ততই বেড়ে চলেছে সুদের চাপ। অথচ অর্থনীতির প্রবৃদ্ধি সে তুলনায় তেমন বাড়ছে না। ফলে এই ঋণ ভবিষ্যতে কতটা টিকবে, তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে।মার্কিন রাজনীতিকরা ঋণ কমাতে নানা উদ্যোগ নিলেও, তা অনেকের চোখে “অতি সামান্য, অনেক দেরিতে” নেওয়া চেষ্টা। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, তখন এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে,এই ঋণ কীভাবে সামলাবে আমেরিকা?

রেটিং কমালো মুডিজ, সতর্কতা বাড়ছে

গত সপ্তাহেই বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র।ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে মুডিজ। ‘Aaa’ থেকে ‘Aa1’ করা হয়েছে মার্কিন ঋণের মান। মুডিজ জানিয়েছে, বাজেট ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতা প্রশ্নের মুখে।

ট্রাম্পের ‘গোল্ড কার্ড ভিসা’ দিয়ে ঋণ শোধ?

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এ সংকটের সমাধানে নতুন পথ দেখাচ্ছেন। তাঁর দাবি, ‘গোল্ড কার্ড ভিসা’ স্কিম থেকে প্রাপ্ত অর্থ দিয়েই শোধ করা যাবে জাতীয় ঋণ। একইসঙ্গে তাঁর সরকার খরচ কমিয়ে, কার্যকারিতা বাড়ানোর কথাও বলছে।

তবে সমস্যা হলো কর কমিয়ে রাজস্ব কমিয়ে দিলে সরকারের খরচ চালানোও কঠিন হয়ে পড়ে। একদিকে খরচ কমাতে হবে, অন্যদিকে আয় কমছে।এই দুইয়ের ভারসাম্য রাখতে গিয়েই জটিলতা বাড়ছে।

কর ছাড়ের বিল নিয়ে বিভক্ত মত

ট্রাম্প প্রশাসন এখন নতুন এক ট্যাক্স বিল পাস করাতে চায়। যার আওতায় ২০১৭ সালের কর ছাড় বাড়ানো হবে এবং ‘টিপস ইনকাম’ ও ওভারটাইম আয়ের ওপর কর মওকুফের কথা ভাবা হচ্ছে।

সরকারের দাবি, এই পদক্ষেপ জাতীয় ঋণের চাপ কমাতে সহায়ক হবে এবং জিডিপি বৃদ্ধির হার বাড়বে। তবে কংগ্রেসনাল বাজেট অফিস (CBO) বলছে, কর ছাড় বাড়ালে রাজস্ব আরও কমে যাবে। আর নতুন কোনো আয়ের উৎস না খোঁজায় ২০২৫ সালের মধ্যে ঋণের পরিমাণ পৌঁছে যাবে জিডিপির ২২০ শতাংশে!

শেষ ভরসা কি ফেড?

অনেকেই বলছেন, যদি বাজারে আস্থা আরও কমে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ফেডই হতে পারে যুক্তরাষ্ট্রের শেষ ভরসা। তখন তারা সুদের হার কমিয়ে বা আরও অর্থনীতি উদ্দীপক পদক্ষেপ নিতে পারে।

UBS ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান মার্ক হ্যাফেলও মনে করেন, এখনই বড় ধস দেখা না গেলেও, ভবিষ্যতে বাজার অস্থির হলে ফেড অবশ্যই হস্তক্ষেপ করবে। তবে তিনি এটিও বলেন,“এই রেটিং ডাউনগ্রেড হেডলাইন ইস্যু হলেও, এখনই তেমন মৌলিক পরিবর্তন হচ্ছে না।”

বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আজ এক চরম আর্থিক পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে। একদিকে ঋণের পরিমাণ ভয়াবহ রকমের বাড়ছে, অন্যদিকে রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তে গতি নেই। সময়ই বলে দেবে যুক্তরাষ্ট্র এই আর্থিক ঝড় সামলে উঠতে পারবে, নাকি ধসের দিকেই এগোচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০