ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিক্ষোভে উত্তাল, গাড়ীতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ বলছে, আগুন নেভানোর জন্য তারা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করছে।

এ নিয়ে সেখানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের টিয়ার শেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য মি. ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে ‘উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন।

ওদিকে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সড়ক অচল করে দেয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।

সড়কটি আবার চালু করার জন্য বেশ কয়েকজনকে আটক করতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটি একবার চালুর পরপরই আবার বন্ধ করে দিতে হয়েছে বলে তারা জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্স- এ পুলিশ জানিয়েছে: “সড়কটিতে বিভিন্ন জিনিস ছোঁড়ার কারণে ও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ১০১ ফ্রিওয়ে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে”।

সবশেষ যা যা ঘটেছে

বিক্ষোভকারীরা যখন তৃতীয় দিনের মতো সমবেত হচ্ছিলো, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছে।

গত শনিবার ইমিগ্রেশন বিভাগের কর্মীরা যেখানে অভিযান চালিয়েছিলো, বিক্ষোভকারীরা সেখানেই সমবেত হচ্ছিলো, যার ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছিলো।

শহরের মেয়র কারেন ব্যাস বলেছেন, প্রশাসনের উস্কানির কারণেই এই বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তা উত্তাপ আরও বাড়িয়েছে ।

গভর্নরের অনুরোধ ছাড়াই কোনো প্রেসিডেন্ট কর্তৃক ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত অনেকটাই নজিরবিহীন।

ট্রাম্প বিক্ষোভকারীদের ‘পেইড বিদ্রোহী’বললেন

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের প্রমাণ না দিয়েই বিক্ষোভকারীদের ‘পেইড বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করেছেন।

গভর্নর গ্যাভিন নিউসম ও মের ব্যাস-এর দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য লস অ্যাঞ্জেলসের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।

“এরা প্রতিবাদকারী নয়, এরা সমস্যা সৃষ্টিকারী এবং বিদ্রোহী,” লিখেছেন মি. ট্রাম্প।

লস অ্যাঞ্জেলস মেয়র কারেন ব্যাস বিক্ষোভকারীদের তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আহবান জানিয়েছেন এবং বলেছেন ‘আমরা লস অ্যাঞ্জেলসের মানুষের সাথে আছি’।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

গভর্নর গ্যাভিন নিউসম এ অভিযানের নিন্দা করেছেন।

৫০০ মেরিন সেনা প্রস্তুত

ইউএস নর্দার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের বিক্ষোভের প্রেক্ষাপটে প্রায় ৫০০ মেরিন সেনাকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ রক্ষায় প্রতিরক্ষা দপ্তরকে সহযোগিতার জন্য প্রয়োজন হলে মেরিন মোতায়েন করা হবে।

এর মধ্যে ক্যালিফোর্নিয়া আর্মি ন্যাশনাল গার্ডের প্রায় দুই হাজার সদস্য লস অ্যাঞ্জেলসে মোতায়েন করা হয়েছে।

একজন কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন যে, গার্ড সদস্যরা সশস্ত্র এবং তারা শক্তি প্রয়োগের ক্ষেত্রে নীতি মেনে চলছেন অর্থাৎ তারা আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করবেন।

ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনে ‘সীমান্ত জার’ হিসেবে পরিচিত টম হোম্যান শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা লস অ্যাঞ্জেলেসকে নিরাপদ করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০