admin
২৮ অক্টোবর ২০২৪, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বশেমুরকৃবি নতুন ভিসি হিসেবে নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি. কে. এম মোস্তাফিজুর রহমান।

রবিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম ভিসি হিসেবে প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার স্থলাভিষিক্ত হলেন। গত ৩ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনের নীতি অনুসরণ করে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

 

এর আগে তিনি বিভাগীয় প্রধান এবং প্রভোস্ট এর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ১৯৯৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে উৎকৃষ্ট ফলাফলের সাথে মাস্টার্স (এমএসসি) ডিগ্রি লাভ করেন এ অধ্যাপক।

পরে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাবরেটরি থেকে ‘মৃত্তিকা দূষণ গবেষণা’ বিষয়ে পিএইচডি লাভ করেন। এর আগে তিনি প্রায় ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। প্রফেসর মোস্তাফিজুর রহমান চীনের বিজ্ঞান একাডেমি এবং সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন ভিজিটিং প্রফেসর হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা করেন।

নবনিযুক্ত এ ভাইস-চ্যান্সেলরের ১০০ টির বেশি প্রকাশনা রয়েছে যার অধিকাংশ এসসিআই থমসন রয়টার্স কর্তৃক প্রকাশিত। কৃষি ও পরিবেশে অগাধ জ্ঞানের পাণ্ডিত্যের স্বরূপ তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রসায়ন, জীববিজ্ঞান ও পরিবেশ প্রকৌশল সমিতি, আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান ইউনিয়ন প্রভৃতি সংস্থার গর্বিত সদস্য। বাংলাদেশের অ্যাসিড মাটি অঞ্চলের জন্য বিশেষ চুন প্রযুক্তি (২০১৪) উদ্ভাবনের সাথে সক্রিয়া ভূমিকা রাখেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এ গবেষক সফলভাবে বহু গবেষণা প্রকল্পের তত্ত্বাবধান করেছেন যার মধ্যে, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ মূল্যায়ন ও ব্যবস্থাপনা অন্যতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০