আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাচারের অর্থ ফেরাতে চুক্তি হচ্ছে , আরব আমিরাতে ছয় শিল্প গ্রুপের সম্পদ পাওয়া গেছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং তাদের ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ী গ্রুপের জালিয়াতির ঘটনা ছয়টি সংস্থা থেকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তদন্তে ছয়টি শিল্পগ্রুপের নামে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্পদ ও বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এসব অর্থসম্পদ দিয়ে তারা সেখানে নামে-বেনামে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের একজন সাবেক আত্মীয়ের নামেও সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বাইরে আওয়ামী লীগের আরও অনেক নীতিনির্ধারক ও নেতার নামে দেশটিতে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার থেকে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএই-এর সঙ্গে যৌথ আইনি সহায়তা চুক্তি করা হচ্ছে। এতে দেশটি ইতিবাচক সাড়া দিয়েছে। টাকা ফেরত আনার বিষয়টি এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন আমিরাত সফর করছেন।

আলোচ্য শিল্পগ্রুপ এবং সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), সদ্য বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সিআইডি। এসব সংস্থার তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে তাদের নামে-বেনামে আমিরাতে যেসব সম্পদ, বিনিয়োগ ও ব্যবসার তথ্য পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে আরও তদন্তের জন্য দেশটির কাছে সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা ইতিবাচক সাড়াও দিয়েছে। পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাচার করা সম্পদ ফেরানোর বিষয়ে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের প্রধান ড. আহসান এইচ মনসুর এখন দেশটি সফর করছেন। ইতোমধ্যে দেশটির মানি লন্ডারিং কর্তৃপক্ষ ইউএই-এর ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (ইউএই এফআইইউ) সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেখানে আন্তর্জাতিক যেসব এজেন্টের অফিস রয়েছে, তাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব দি ইউএই-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে গভর্নরের। এছাড়া তিনি স্থানীয় প্রবাসীদের সঙ্গেও বৈঠক করবেন। ওইসব বৈঠকে পাচার করা অর্থসম্পদের তথ্য সংগ্রহ এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চাইবেন তিনি।

একাধিক সংস্থার তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী ও আরামিট গ্রুপের কর্ণধার সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ইউএইতে ২২৮টি সম্পত্তির সন্ধান মিলেছে। এগুলোর বেশির ভাগই অভিজাত ফ্ল্যাট। এসব ফ্ল্যাট কিনে তিনি সেগুলো আবার বেশি দামে বিক্রি করেছেন। দেশটিতে তার পরিবারের সদস্যদের নামে ফ্ল্যাট বেচাকেনার ব্যবসা রয়েছে। দেশটির হাউজিং কর্তৃপক্ষের নথি অনুসন্ধান করে এসব তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। এগুলো উদ্ধারের জন্য সরকার থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব সম্পদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ এবং অর্থ উদ্ধারের জন্য দেশটিতে যৌথ আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠানো হচ্ছে।বিএফআইইউ থেকে এর খসড়া তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশটিতে আরও সম্পদ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেগুলোর অনুসন্ধান করতে বিএফআইইউ আন্তর্জাতিকভাবে মানি লন্ডারিং নিয়ে কাজ করছে-এমন সংস্থাগুলোকে অনুরোধ করেছে। তারা এখন সে বিষয়ে তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০