ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচন দিন: তারেক রহমান

ছবি: সংগৃহীত

পরিস্থিতি ‘অযথা ঘোলাটে’ না করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষির্কীর আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।

নির্বাচনের রোডম্যাপের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার-এই ধরণের একটি অভিনব শর্তের বেড়াজালে বোধহয় আটকিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের চিন্তায় এবং কর্মপরিকল্পনা সম্পর্কে দেশের জনগণ অন্ধকারে থাকায় কিন্তু রাজনৈতিক অঙ্গনে হয়তবা অস্থিরতা বাড়ছে প্রায়। লোভ-লাভের প্রলোভনমুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা রাখছি।

তারেক রহমান বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা দেখছি, প্রতিদিন বিভিন্ন শ্রেণির মানুষ রাজপথে জড়ো হচ্ছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারে ভেতরে ও বাইরেও কিন্তু অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের আশা-আকাঙ্খার ভাষা উপলব্ধি করতে বুঝতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি, এভাবে অস্থিরতা বাড়তে থাকলে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে সর্তক হওয়ার আহ্বান জানাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। নানারকম সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন। এটি গণতান্ত্রিক বিশ্বের নীতি।

তিনি আরও বলেন, সরকার কিন্তু কোনো এলিট ক্লাব বা করপোরেট প্রতিষ্ঠান নয়। সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয় তাহলে হয়তবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারে । কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিকামী জনগণই ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০