ডেস্ক রিপোর্ট
১৫ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদার প্রচারণা: আলোচনা নগর জুড়ে

পোস্টার

সিলেটের বিভিন্ন রাস্তায় দেখা মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে পোষ্টার। মঙ্গলবার রাত্রে (১৩ মে) নগরীর বিভিন্নস্থানে সাটানো এই পোষ্টারের দেখা মিলে।

সরেজমিনে সিলেট নগরীর বিভিন্ন অলি-গলি ও গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যুতের খুঁটিতে সংগঠনবিহীন এই পোষ্টারের দেখা মিলে। যা নিয়ে চলছে নগরীজুড়ে নানা আলোচনা-সমালোচনা। প্রচারণার নামবিহীন এই পোষ্টারকে কেন্দ্র করে বিভিন্নজন তাদের বিভিন্ন মতাদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। হঠাৎ নামবিহীন এই পোষ্টারকে নিয়ে সিলেটে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়। নগরীর বন্দরবাজার, তালতলা, শেখঘাট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর, শিবগঞ্জ, টিলাগড়সহ বিভিন্নস্থানে ডা. জুবাইদা রহমানকে নিয়ে পোষ্টার লাগানো রয়েছে।

পোষ্টারে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বড় আকারে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি সম্বলিত পোষ্টার লাগানো হয়েছে। আর তাতে লেখা রয়েছে; ‘বাংলাদেশের অহংকার সিলেটবাসীর গর্ব- ডা. জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট-১ এর সাংসদ হিসেবে, আআমরা অবহেলিত, বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই।

নগরীজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু এই নামবিহীন পোষ্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও (ফেসবুকে) দেখা গেছে নানান মন্তব্য।

নামবিহীন এই পোষ্টার নিয়ে সাধারণ জনগন বলছেন, হঠাৎ সিলেট-১ আসন নিয়ে প্রচারিত এই নামবিহীন পোষ্টারে সিলেটবাসীকে দ্বিধায় ফেলে দিচ্ছে। যেখানে সিলেট-১ আসনে তারেক রহমানকে নিয়ে নানা জল্পনা-কল্পনা হচ্ছে সেখানে হঠাৎ করে ডা. জুবাইদা রহমানকে নিয়ে প্রচারণায় প্রতিক্রিয়া পড়ছে জনগণের উপর। অনেকে’ই আশাবাদী তারেক রহমান কে পেতে চান অভিভাবক হিসেবে সিলেট-১ আসনে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘ডা. জোবাইদা রহমান জিয়া পরিবারের সদস্য এবং তিনি নিজেও একজন নির্যাতিত। তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন-যাপন করছেন এবং তিনি এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান। তিনি রাজনীতিতে আসা কিংবা নির্বাচন করা অথবা সিলেট-১ আসনে চাওয়াটা কোনো অপরাধ নয়। কিন্তু নাম-পরিচয়বিহীন যে পক্রিয়ার মাধ্যমে জোবাইদা রহমানকে চেয়েছেন সেই পক্রিয়াটি অত্যান্ত অস্পষ্ট। বেনামে লাগানো পোষ্টারগুলো শিষ্টাচার বহির্ভূত। এটা যদি কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ কিংবা সংগঠনের কাজ হতো তাহলে তারা তাদের পরিচয় প্রকাশ করতো। পোষ্টার যেটা লাগানো হয়েছে নগরীতে সেটার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেন নি, পোষ্টারের নিচে কোনো কর্তৃপক্ষের উল্লেখ নেই। পরিচয়হীন পোষ্টারগুলো মানুষের মনে বিরোধ তৈরি করতে পারে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সংগঠনবিহীন এমন কোনো পোষ্টারে জিয়া পরিবারের নাম রয়েছে সেটি আমাদের জানা নেই। এসবের পেছনে থেকে কারা নেতৃত্ব দিচ্ছে এবং কারা কুমন্ত্র দিয়ে প্রচারণা করছে। যেহেতু তিনি জিয়া পরিবারের সদস্য, দেশের স্বনামধন্য চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পত্নি সেহেতু ডা. জোবাইদা রহমানকে নিয়ে নাম-পরিচয়বিহীন এমন প্রচারণা করে নিন্দনীয় কাজ করছে।’ তিনি বলেন, ‘ডা. জোবাইদা রহমানকে নিয়ে প্রচারণা করবেন, ভালো কথা প্রকাশ্যে (নাম-পরিচয়) দিয়ে প্রচারণা করুন। যে বা যারা এই কাজটি করেছেন এটি অত্যান্ত খারাপ কাজ করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০