admin
২৮ অক্টোবর ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

শীতকালীন সবজি অল্প সময়ে উৎপাদন করে অধিক লাভজনক হওয়ায় দিনদিন এটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে সুদিন ফিরেছে অনেক কৃষকের। এই ফুলকপির চাহিদা ও বাজার দুটোই ভাল থাকার কারণে এর চাষ প্রতি বছরই বাড়ছে। এতে কৃষকও লাভবান হচ্ছেন।

বাজারে আসা ফুলকপি-বাঁধাকপি নভেম্বর মাসে ব্যাপক চাহিদা থাকায় আশানুরূপ দামে বিক্রি হওয়ায় পুঁজির পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করেন কৃষক। তাই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এটি।

ভালো দামের আশায় এবার নভেম্বরের আগেই অক্টোবরের শেষে বাজারে পাওয়া যাচ্ছে আগাম জাতের ফুলকপি-বাঁধাকপি। বাজারে চাহিদা থাকায়, অল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি কৃষক। এতে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন।

 

শীতের আগাম সবজি বাজারে কে আগে নিতে পারবে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে ফসলের মাঠে। বিভিন্ন গ্রামে আগাম শীতকালীন মুলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, লাল শাক, পালং শাক, পুইশাক, লাফাশাক, বরবটিসহ এলাকার কৃষকেরা বাজারে তাদের সবজি বিক্রি করছেন। দিনাজপুরে এখন ফুলকপির মৌসুম অর্থাৎ শীত মৌসুমের প্রধান সবজি ফুলকপি-বাঁধাকপি।

কাহারোলের রাঙ্গাচাটা হাট এলাকার কৃষক স্বাধীন বলেন, প্রতিবছর আগাম জাতের ফুলকপি ও বাধাকপি আবাদ করছি। আগাম সবজি চাষ করা কষ্টসাধ্য হলেও দ্বিগুন লাভ হয়। এবার  চারার দাম বেশি হওয়ায় উৎপাদনে প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বিঘায় সবজি চাষের খরচ বাদ দিলে বিঘা প্রতি এক লক্ষ টাকার বেশি লাভ হয়। চামদুয়ারী গ্রামের কৃষক সাজ্জাত আলী বলেন, প্রতি বছর তিনি আগাম জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন।

আগাম ফুলকপি চাষ করে বীরগঞ্জের কৃষক মামুন ও মিলনের ভাগ্যের চাকা ঘুরেছে। বাজারে ভালো দাম এবং ভালো ফলনে আগাম ফুলকপি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন তারা।

বীরগঞ্জের কৃষক মিলন জানান, স্থানীয় কৃষি খামার মালিক হতে ফুলকপি জাত-মার্বেল ও আর্লি স্পেশাল বীজ সংগ্রহ করে ৫ বিঘা জমি চাষ করি। চারা রোপনের ৪৫-৫০দিন পর থেকে খেতের ফুলকপি-বাঁধাকপি বিক্রি শুরু করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০