অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইভিএম কেনায় দুর্নীতি, ইসির ছয় কর্মকর্তাকে দুদকে তলব

ফাইল ছবি

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় দুর্নীতি অনুসন্ধানে নির্বাচন কমিশনের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টেন্ডার ছাড়াই বাজার দরের ১০গুন বেশি দামে ইভিএম কেনার অভিযোগে তাদেরকে তলব করা হয়।

আগামী ২ জুলাই তাদেরকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াতের চিঠিতে তাদেরকে তলব করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই ছয় কর্মকর্তা হচ্ছেন- ইভিএম কেনার সময়ে ইসির উপপ্রধান মো. সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো. মাহফুজুল হক, ইসির আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালটেন্ট এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব (চ.দা) ফরহাদ হোসেন, সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার ও সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

ইসি সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সবাই পদন্নোতি পেয়েছেন। তিনজন কর্মকর্তা বর্তমানে ইসিতে কর্মরত নেই। এছাড়া ইভিএম ক্রয়ের সঙ্গে আরও কয়েকজন সরাসরি যুক্ত ছিলেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সরকারী আর্থিক বিধি বিধান লংঘন করে সমীক্ষা ছাড়াই প্রকল্প নেওয়া হয়। টেন্ডার ছাড়া বাজার দরের চেয়ে ১০গুণ বেশী দামে দেড় লাখ নিুমানের ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ওই বিষয়ে আগামী ২ জুলাই দদকে উপস্থিত হয়ে ওই ছয় কর্মকর্তার বক্তব্য প্রয়োজন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে ওই মেশিনগুলো কিনেছিল ইসি। যদিও সেই ভোটে সীমিত পরিসরে মেশিনগুলো ব্যবহার হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০