অনলাইন ডেস্ক
১১ অগাস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিরছে ‘না’ ভোট, বাদ ইভিএম, নির্বাচন ছাড়া জয়ের সুযোগ নেই

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে। তবে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। কোথাও একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না, তাকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া, ফলাফল বাতিল করার বিষয়ে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। ভোটে কোনও অনিয়ম হলে একটি, দুইটি কেন্দ্র অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে স্থগিত বা বাতিল করতে পারবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন। তবে মাঝপথে বেরিয়ে যেতে পারবেন না।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশন (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি আরও জানান, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা ছিল। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে ইসি কি করবে তার উল্লেখ ছিল না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, বড় বিষয়ে ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত দেয়া গেলে মাঝারি বিষয়েও ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে। তাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল করা যাবে।

এদিকে, হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে ইসি পদক্ষেপ নিতে পারবে, এমন সিদ্ধান্তের কথাও জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০