ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় উপহার নিয়ে যাওয়ার পথে গ্রেটা থুনবার্গের ত্রাণের জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করার সময় রোববার “মেডলিন” নামের ত্রাণবাহী জাহাজটিকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে দাবি করেছে ওই জাহাজে থাকা ব্যক্তিরা।

জাহাজটি মিশরের উপকূলের কাছাকাছি ছিল বলে জানা গিয়েছে।

“মেডলিন” গত ৬ই জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশে রওনা হয়। কিন্তু ইসরায়েলি বাহিনী সেটিকে থামিয়ে দেয়।

তারা জানায়, জাহাজটি এখন “নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে যাচ্ছে।”

জাহাজে ১২ জনের একটি দল ছিল, যার মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, এবং আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফায়াদ।

বাকি সদস্যরা হলেন: ইয়াসেমিন আকার, ব্যাপ্টিস্ট আন্দ্রে, থিয়াগো আভিলা, পাস্কাল মরিয়েরাস, ইয়ানিস মুহাম্মদি, সুয়াইব ওর্দু, সেরজিও তোরিবিও, মার্ক ভ্যান রেনেস এবং রেভা ভিয়ার্ড।

“মেডলিন”এ থাকা ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি-ফিলিস্তিনি সদস্য রিমা হাসানের দল এক্স অ্যাকাউন্টে জানায়, ইসরায়েলি সেনারা “স্থানীয় সময় রাত ২টায় আন্তর্জাতিক জলসীমায় জাহাজের সবাইকে গ্রেপ্তার করেছে।”

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ বলেন, তাদের “ইসরায়েল সমর্থক বাহিনী তাদেরকে আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে অপহরণ করেছে।”

“আমি আমার বন্ধু, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি সুইডিশ সরকারকে চাপ দিন যেন তারা আমাকে এবং অন্যদের দ্রুত মুক্ত করে,” তিনি এক ভিডিও বার্তায় বলেন।

অন্যদিকে বর্বরোচিত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, সবাই “অক্ষত” আছে এবং তারা “নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে যাচ্ছে।” এবং “পরে তারা তাদের নিজ দেশে ফিরে যাবে”।

তারা ম্যাডলিনকে “সেলফি ইয়ট” হিসেবে বর্ণনা করেছে, যা “সেলিব্রিটিদের” নিয়ে গঠিত।

এদিকে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এক্স অ্যাকাউন্টের এক পোস্টে তারা জানিয়েছে, “গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভাঙতে যে আন্তর্জাতিক কর্মীরা চেষ্টা করছেন সংহতি জানিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা। তাদের এই প্রচেষ্টাকে “মর্যাদাপূর্ণ” বলে আখ্যা দেয়া হয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রিডম ফ্লোটিয়ার কর্মীরা, যার মধ্যে গ্রেটা থুনবার্গও আছেন।

সবাই লাইফ জ্যাকেট পরে আছেন এবং তাদের খাবার ও পানি দেয়া হচ্ছে। তারা এই দলটির সমালোচনা করে বলেছে, “তারা কেবল প্রচারের উদ্দেশ্যে একটি মিডিয়া নাটক সাজাতে চেয়েছে – যেখানে এক ট্রাকেরও কম সহায়তা ছিল।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, “গাজা উপত্যকায় সহায়তা পাঠানোর উপায় আছে – সেগুলোর মধ্যে ইনস্টাগ্রাম সেলফি নেই।”

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মানবাধিকার সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজ গাজা উপকূলে ইসরায়েলের সামুদ্রিক অবরোধ চ্যালেঞ্জ করতে আরো জলযানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “ম্যাডলিনকে অবশ্যই অবিলম্বে মুক্তি দিতে হবে। প্রতিটি ভূমধ্যসাগরীয় বন্দরের উচিত গাজায় সহায়তা, সংহতি এবং মানবতা নিয়ে নৌকা পাঠানো। তারা একসাথে যাত্রা করবে – একতাবদ্ধ হলে তাদের থামানো যাবে না।”

তিনি যুক্তরাজ্য সরকারকেও আহ্বান জানান “দ্রুত সম্পূর্ণ ব্যাখ্যা চাইতে” এবং “নৌকা ও ক্রুদের অবিলম্বে মুক্ত করতে ব্যবস্থা নিতে।”

জাতিসংঘ বারবার গাজায় দুর্ভিক্ষ, অপুষ্টি এবং রোগব্যাধির ব্যাপারে সতর্ক করে আসছে। গাজায় ২০ লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে আছে।

ইসরায়েল সম্প্রতি তিন মাসের অবরোধের পর সীমিত হারে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু তা নাম মাত্র,  কোন দেশ ত্রান নিয়ে ডুকলেও তা বন্টনের সুবিধা নেই৷

জাতিসংঘ এবং কিছু দেশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও, তারা একে “সমুদ্রের এক ফোঁটা পানি” হিসেবে বর্ণনা করেছে।

আবার এই ত্রাণ বিতরণের দায়িত্ব নিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএফএইচ), যা বেশ বিতর্কিত।

কারণ এর চলতি সপ্তাহেই একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটেছে। ত্রাণ কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বহু ফিলিস্তিনি মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা উদ্বেগে জিএফএইচ এর ত্রাণ কেন্দ্র একাধিকবার বন্ধ রেখেছে।

এক মাস আগে ফ্রিডম ফ্লোটিয়া কোয়ালিশন পরিচালিত “কনসায়েন্স” নামের আরেকটি গাজামুখী জাহাজ মাল্টার উপকূলের কাছে আগুনে পুড়ে যায়।

ওই জাহাজে থাকা কর্মীদের দাবি গত দোসরা মে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি ড্রোন ওই জাহাজে হামলা চালায়। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েল।

ওই হামলায় “চারজন বেসামরিক স্বেচ্ছাসেবক আহত হন এবং জাহাজটি ইউরোপীয় জলসীমায় আগুন ধরে অচল হয়ে পড়ে।”

মাল্টা সরকার জানায়, জাহাজের সবাই নিরাপদ ছিল এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০