অনলাইন ডেস্ক
১১ অগাস্ট ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মুজিববাদকে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে’ দাবি বৈষম্যবিরোধীদের, প্রতিরোধের হুঁশিয়ারি

ফাইল ছবি

জুলাইবিরোধী শক্তি কর্তৃক মূলধারার কিছু গণমাধ্যম আয়োজিত টেলিভিশন টকশো, সংবাদপত্রে প্রকাশিত কলাম ও বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে বয়ান তৈরি করে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগ, মুজিববাদ ও বাকশালকে পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একইসঙ্গে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনটির, যেটিকে তারা বলছে ‘অত্যন্ত উদ্বেগজনক’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, তারা একটি ফ্যাসিবাদী শক্তি। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের প্রবক্তা শেখ মুজিবই প্রথম গণতন্ত্র ভ্যানিশ করে একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে বাকশাল কায়েম করেন, যেখান থেকে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের যাত্রা। নানাভাবে বিগত দেড় দশক ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগই গুম, খুন, নির্যাতন, নিপীড়ন ও বিরোধীমত দমনের মাধ্যমে দেশে সেই ফ্যাসিবাদ ও মুজিববাদ কায়েম করেছে এবং জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রকাশ্যে গণহত্যা চালিয়ে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়েছে। তাই বাংলাদেশের ছাত্র-জনতা এই গণহত্যাকারী আওয়ামী লীগ ও মুজিববাদের রাজনীতি আর দেখতে চায় না।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গেলেও বিগত দেড় দশকে প্রশাসন থেকে শুরু করে মিডিয়া ও কালচারাল এরিয়া-সর্বত্র তাদের প্রতিষ্ঠিত বহু উপাদান এখনও বিদ্যামন বলে এতে অভিযোগ করা হয়।

আর এ উপাদানগুলোই নানাভাবে ও নানা মোড়কে মুজিববাদী মতাদর্শকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এমনটা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, জুলাইবিরোধী শক্তি কর্তৃক এ ধরনের কোনও অপচেষ্টা করা হলে সকল ফ্যাসিবাদবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে ছাত্র-জনতা তা প্রতিরোধ করবে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত এসব উপাদান মূলোৎপাটনে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০