আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাস নেতা সিনোয়ারের ছবি

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে সেটেলার ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মাদ সিনওয়ারের মৃতদেহ খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) এক বিবৃতিতে তারা দাবি করে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে—যদিও হামাস এখনও তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

গত ১৩ মে একটি বিমান হামলায় সিনওয়ার নিহত হন বলে দাবি আইডিএফের। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, সেই হামলায় ২৮ জন নিহত হয়।

সিনওয়ারের মৃতদেহের পাশেই হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ সাবানেহরের মরদেহও পাওয়া যায়। সুড়ঙ্গে সিনওয়ার ও সাবানেহর ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানায়।

আইডিএফ সাংবাদিকদের নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপিয়ান হাসপাতালের সামনে খননকৃত একটি সরু সুড়ঙ্গের প্রবেশপথ দেখায়। ভিডিওতে দেখা যায়, দীর্ঘ, অন্ধকার সুড়ঙ্গের শেষে কয়েকটি কক্ষ। কিছু কক্ষে পোশাকের স্তূপ, প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালে হেলান দেয়া একটি রাইফেল। এছাড়াও একটি মৃতদেহকে দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে (যার পরিচয় নিশ্চিত হয়নি)।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, ‘এটি হামাসের আরেকটি কৌশল—সিভিলিয়ানদের ‘হিউম্যান শিল্ড’ এবং হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা।’

সেটেলার ইসরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে হাসপাতাল, স্কুল ও বেসামরিক স্থাপনায় অস্ত্র ও কমান্ড সেন্টার গড়ে তোলার অভিযোগ করে আসছে, যা হামাস অস্বীকার করে।

উল্লেখ্য, গাজায় সেটেলার ইসরায়েলের হাসপাতাল অবরোধ ও হামলায় স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংসস্তূপে। গত এপ্রিলে আল-আহলি হাসপাতালে হামলার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল, চিকিৎসক ও রোগীদের সুরক্ষার সব ব্যবস্থা ধ্বংস হয়েছে। তবে গাজার স্বাস্থ্যকর্মীরা বারবার হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০