ডেস্ক রিপোর্ট
২৫ অগাস্ট ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন,
বাংলাদেশকে আমরা সঠিক পথে নিতে চাই—যে পথে থাকবে গণতন্ত্রের শ্বাস, আইনের শাসনের নিশ্চয়তা
এবং মানুষের মর্যাদা। ক্ষমতার কেন্দ্র নয়, জনগণ হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।

রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

“ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও তারা লুটপাট করে
অর্থনীতিকে ধ্বংস করেছে। ফলে বেকারত্ব, বৈষম্য ও মুদ্রাস্ফীতি আজ জনগণকে পীড়া দিচ্ছে। বিএনপি
অর্থনৈতিক পুনরুদ্ধার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, উৎপাদনমুখী খাতে প্রণোদনা এবং
দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহনশীলতার মাধ্যমে দেশকে ঘুরে দাঁড় করাতে চায়।” — মিফতাহ্ সিদ্দিকী

তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে আনতে তিনটি স্তম্ভ জরুরি—স্বাধীন প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রশাসন
ও অংশগ্রহণমূলক শাসন। এজন্য স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন, সংসদীয় নজরদারি, তথ্যের
স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য।

পাশাপাশি শিক্ষা–স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা, তরুণদের কারিগরি ও ডিজিটাল
দক্ষতা বাড়ানো, স্থানীয় সরকারের আর্থিক বিকেন্দ্রীকরণ, নগর–গ্রাম বৈষম্য হ্রাস এবং জলবায়ু–
দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রসঙ্গে তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে সমৃদ্ধ হলেও এখানকার
রাস্তা–ঘাট এখনো অবহেলিত। সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে
ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও নাসির উদ্দীনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,
সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবিএম জাকারিয়া, জেলা কৃষকদলের
যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বেলাল, মহানগর সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ,
জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক
মাসুক আহমদ ও শামছুজ্জামান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহজাহান এবং উপজেলা মুক্তিযোদ্ধাদলের
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০