■ তারেক রহমান
“প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন—কর্মসংস্থানের রাজনীতি আনার ঘোষণা তারেক রহমানের ”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিই হবে বিএনপির আগামী দিনের নীতি।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। তারা শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি।
তিনি আরও বলেন, প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে তা দেশের জন্য আশীর্বাদ হবে।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে খাটো করতে নানা অপকর্মের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বড় দল হিসেবে বিএনপি কাজ করবে, যাতে আওয়ামী লীগের মত কারচুপির নির্বাচনের অভিযোগ তুলে কেউ বিএনপির দিকে আঙুল তুলতে না পারে।
মন্তব্য করুন