প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১১:৫৯ পি.এম
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

বীর মুক্তিযোদ্ধা এবং গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মোহসীন মন্টু-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ জুন) এক শোক বার্তায় তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, মোস্তফা মোহসীন মন্টু ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে তার অবদান ছিল অবিস্মরণীয়। তার সিদ্ধান্তগুলি সব সময় জনস্বার্থে অত্যন্ত কার্যকর ছিল।
তারেক রহমান জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী অবদান দেশের মানুষের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া, তিনি মোস্তফা মোহসীন মন্টুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্য, পরিজন ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক:
উপ-সম্পাদক:
যোগাযোগের ঠিকানা: 05 Rue Lally-Tollendal, 75019 Paris.
ফোন:
বিজ্ঞাপন বিভাগ:
ই-মেইল: infosylbdnews24@gmail.com
All rights reserved © 2025