আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিউলিপকে ফের তলব, ঢাকার ৫ ঠিকানায় গেল চিঠি

ফাইল ছবি

দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে শেখ হাসিনার ভাগনি রিজওয়ানা সিদ্দিক, ওরফে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার তলব করে আবারও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার ৫ ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। এর আগে টিউলিপ সিদ্দিককে ১৪ মে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ওই তলবে হাজির হননি। তাকে আবারও তলব করা হয়েছে। টিউলিপকে আগামী ২২ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।

রাজধানীর গুলশানের ২ এর ১১ রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন।

দুদক সূত্রে জানা গেছে, যেহেতু টিউলিপ চিঠি পাচ্ছে না বলে অভিযোগ করছে, সেহেতু আগে যেসব ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল সেগুলোসহ নতুন করে আরও দুই ঠিকানায় (মোট ৫ ঠিকানায়) চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, রাজধানীতে টিউলিপের ৫টি ঠিকানায় ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রিমূলে দুটি ফ্ল্যাট দখল নেওয়ার অভিযোগ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। উল্লিখিত অভিযোগের বিষয়ে ২২ জুন দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য আপনাকে আবার সবিনয় অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে আপনি উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

উল্লেখ্য, গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বিরোধপূর্ণ জমিতে গড়ে ওঠা একটি বহুতল ভবন থেকে নিজ নামে একটি ফ্ল্যাট বিনা মূল্যে রেজিস্ট্রির মাধ্যমে দখলে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা। অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দিয়েছেন বলে জানায় দুদক। পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা করে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ৩০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক। এসব মামলায় তাকে ব্রিটিশ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০