আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জটিল ক্যানসারে আক্রান্ত বাইডেন, সহানুভূতি জানালেন ট্রাম্প

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ‘আগ্রাসী ধরণের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। 

রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেনের ক্যানসার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে। তবে ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার যাবে বলে আশা করা যাচ্ছে।

এই খবরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা সামাজিক মাধ্যমে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার সাবেক প্রতিদ্বন্দ্বীর অসুস্থতায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত খবর শুনে মেলানিয়া ও আমি গভীরভাবে মর্মাহত। জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করছি।’

সাবেক এই প্রেসিডেন্টের ক্যান্সারের আক্রান্তের খবর শুনে সহানুভূতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আরও অনেকে। 

উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন মস্তিষ্কের ক্যানসারে মারা যান। সেই অভিজ্ঞতার পর বাইডেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘ক্যানসার মুনশট’ নামে এক উদ্যোগ গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল ক্যানসারে মৃত্যুহার হ্রাস এবং আক্রান্তদের জীবনের মানোন্নয়ন। অবশেষে তিনিই সেই ক্যান্সারে আক্রান্ত হলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০