স্টাপ রিপোর্ট
২২ মে ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালতে ডিম ও জুতা নিক্ষেপ, রেকর্ড পরিমাণ দুর্নীতির অভিযোগ

মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর এ রায় দেন। এতে হত্যা মামলায় চারদিন ও ভাঙচুরের মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে, সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজকে।

এ সময়, আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে, গত ১৩ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। ১২ মে দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করার পর এ রিমান্ডের আবেদন করা হয়।

মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

উল্লেখ্য মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। সে বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়ে সংসদ সদস্য হন। এরপর থেকে এলাকায় তার রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ উঠে। ২০১৪ সালে সরাসরি মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে হন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই সময় থেকেই তাঁর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, সরকারি টেন্ডার বাণিজ্য, চাকরির নিয়োগ ও দলে পদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো এমপি হন। তবে ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। তবে এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। তাঁর সৎ ছেলে সিঙ্গাইর পৌরসভার মেয়র এবং ভাগনে শহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিভিন্ন আত্মীয়-স্বজন দলীয় পদে অধিষ্ঠিত রয়েছেন। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যামামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।বর্তমানে এসব মামলার তদন্ত চলমান। সংসদ সদস্য থাকাকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সংসদে অরুচিকর মন্তব্য এবং গান গেয়ে আলোচিত-সমালোচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০