আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে বর্বর ইসরায়েল এর হামলা কেন ?

সংগৃহীত ছবি

ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আড়াইশ ছুঁই ছুঁই। পাল্টা হামলায় অবশ্য ইসরায়েলেরও কিছু মানুষের প্রাণহানি হয়েছে। অনেকেরই ধারণা, খুব সহসাই থামবে না হামলা-পাল্টা হামলা। তাই প্রশ্ন, কী এমন হলো যে ইরানে হামলা চালিয়ে বসলো ইসরায়েল?

বিষয়টি নিয়ে আলজাজিরা ইরানিয়ান অ্যাফেয়ার্সের ওপর গবেষণা করা শিক্ষক ও লেখক অরিল গোল্ডবার্গের একটি বিশ্লেষণধর্মী আর্টিকেল প্রকাশ করেছে।

তার ভাষ্যমতে, ইসরায়েল দাবি করছে, এটি ছিল একটি ‘প্রিভেন্টিভ স্ট্রাইক’। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এই আশঙ্কায় আগেভাগে প্রতিরোধমূলক পদক্ষেপ। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো প্রমাণ মেলেনি। বরং ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই এই হামলার প্রস্তুতি নিচ্ছিল তেলআবিব।

যদি এটি ‘প্রিভেন্টিভ’ হয়, তবে তাৎক্ষণিক কোনো হুমকির অস্তিত্ব থাকা জরুরি। কিন্তু ইরানের এমন কোনো তাৎক্ষণিক হুমকি দেখা যায়নি। ১২ জুন প্রকাশিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর রিপোর্টকেও ইসরায়েল হামলার অজুহাত হিসেবে দেখাতে চাইছে। কিন্তু ওই রিপোর্টে নতুন কিছু ছিল না। বরং পুরনো অভিযোগেরই পুনরাবৃত্তি।

ইসরায়েলের আরেকটি দাবি, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘ডিক্যাপিটেট’ করতে চায়, অর্থাৎ নেতৃত্বহীন করে দিতে চায়। কিন্তু এককভাবে ইসরায়েলের পক্ষে তা বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, এটি বাস্তবে একটি কৌশলগত লক্ষ্য নয় বরং রাজনৈতিক বার্তা।

ইসরায়েল সেনাবাহিনী শুধু পারমাণবিক স্থাপনায় নয়, বরং সামরিক ঘাঁটি, তেল ডিপো, গ্যাস ফিল্ড এবং সরকারি ভবনেও হামলা চালাচ্ছে। একই সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের ইরানি কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানির হত্যার খবরও শোনা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, শামখানির মতো নেতাকে হত্যা করে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বাধা তৈরি করাই হতে পারে ইসরায়েলের উদ্দেশ্য। এটি ইসরায়েলের পুরনো কৌশল—নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করে গোটা কাঠামো ভেঙে ফেলা।

আরেকটি বিষয় হতে পারে—তেহরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা। এ নিয়ে খোলাখুলি বক্তব্যও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানিদের ‘অত্যাচারী সরকারের বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তবে এমন চিন্তা যে বাস্তবতাবিবর্জিত, তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, বহু ইরানি ইসলামী সরকারের সমালোচক হলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। বাইরের শক্তির চাপ ইরানিদের আরও বেশি দেশপ্রেমিক করে তোলে। যেমন, ইসরায়েলেও অনেক নেতানিয়াহুবিরোধী এখন যুদ্ধ পরিস্থিতিতে সরকারকে সমর্থন দিচ্ছেন।

তাহলে কি কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই ইসরায়েল এই হামলা চালিয়েছে?

অনেকের মতে, গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন সমালোচনা বাড়ছে, তখন ইরানে হামলা একটি কৌশল। একদিকে বিশ্ববাসীর দৃষ্টি গাজা থেকে সরানো, অন্যদিকে নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য মামলার চাপ থেকে বাঁচা।

বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখনও ইরানকে হুমকি মনে করে। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল আবারও ‘নিরাপত্তা’র অজুহাতে নিজের আগ্রাসন বৈধ করার চেষ্টা করছে।

ইসরায়েলের এই ‘নিরাপত্তা’ আসলে একটি পুরনো ধারণার সম্প্রসারণ—যেখানে ইসরায়েল নিজেকে ‘অজুহাতহীন হত্যার’ অধিকারী ভাবতে চায়। গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং এখন ইরান—সবখানেই সেই একই কৌশল।

নেতানিয়াহু হয়তো আশা করছেন, এই হামলার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করবেন এবং আন্তর্জাতিক বিচার এড়িয়ে যাবেন। ইসরায়েলি সমাজের একটি অংশ এখন তার পাশেই আছে। তবে এর দীর্ঘমেয়াদি ফলাফল কতটা ভয়াবহ হতে পারে, তা সময়ই বলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০