অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত, তবে এখনই হত্যা নয়: ট্রাম্প

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্তের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, খামেনিকে আমরা হত্যা করব না, অন্তত এখনই (হত্যা) নয়।

মঙ্গলবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

পোষ্টে ট্রাম্প লেখেন, খামেনি সহজ লক্ষ্য, তবে তিনি যেখানে রয়েছেন সেখানে নিরাপদ। আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরেক পোস্টে তিনি শুধু লেখেন, নি:শর্ত আত্মসমর্পন।

ট্রাম্পের টুইট

তবে ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের বিষয়ে তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরানের আকাশসীমার ওপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দেশটির কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমানে ছিল। কিন্তু সেগুলোর সাথে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। এছাড়াও পোষ্টে ‘আমরা’ বলতে কাদের কথা বলা হয়েছে তাও স্পষ্ট নয়।

এর আগে, তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল। তবে ঠিক কী কারণে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন তা স্পষ্ট নয়। এদিকে, ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন বিএনপি সরকারের আমলেই হয়েছে: ড. এনামুল হক চৌধুরী

জনগণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু: মিফতাহ্ সিদ্দিকী

আপডেট: ১৮ আগস্ট ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

বিএমডিসি নিষিদ্ধ করলো দুই থাইল্যান্ডি চিকিৎসকের স্বাস্থ্যসেবা

সিক্স সিজন হোটেলে চিকিৎসা কার্যক্রম স্থগিত, বুকিং বাতিলের নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরের ভ্যান নিয়ে হত্যার ঘটনা, লাশ উদ্ধার

৪ জন গ্রেফতার, ভ্যান উদ্ধার

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন

নজরুল ইসলাম খান আহ্বায়ক, রুহুল কবির রিজভী সদস্য সচিব

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ষষ্ঠ দফার বৈঠক স্থগিত

৫০% শুল্ক কার্যকর হওয়ার আগে বৈঠক বাতিল, রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজছেন

জুলাই সনদ: ‘নোট অব ডিসেন্ট’ তৈরি করছে রাজনৈতিক জটিলতা

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল খসড়ার কিছু প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে

গাজা যুদ্ধের অবসানে নতুন অগ্রগতি: হামাস সম্মত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে

মধ্যস্থতাকারী মিশর ও কাতারের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস

বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণও পুনরায় খেলাপি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন

১০

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন

নানকের সঙ্গে কথোপকথনে হাসিনা: “এবার আমি একটারও ছাড়ব না”

১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৮০ জন হাসপাতালে ভর্তি

১২

পিনাকী ভট্টাচার্যর মুক্তিযুদ্ধবিষয়ক বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

১৩

মার্কো রুবিও: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ

১৪

জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে খরচ শূন্য

১৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ডাকসু নির্বাচন: গণতান্ত্রিক ছাত্র জোটের মনোনয়ন সংগ্রহ, দাবি ছয় দফা

১৭

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি রিফাত গ্রেফতার

১৮

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫ মনোনয়ন ফরম বিক্রি

১৯

সাদাপাথর লুটপাটে সমালোচনার মুখে, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

২০